শিরোনাম
◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১২:১৩ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়ির গেটে দুর্বৃত্তদের আগুন

প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাসভবনের গেটে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার ‘শ্যামা পাখি’ নামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হকের নেতৃত্বে পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ৬ মিনিটে দুই যুবক বাড়ির গেটের সামনে পলিথিন জাতীয় কিছু রেখে আগুন ধরিয়ে মোবাইলে ছবি তুলে দ্রুত সরে যায়। কিছুক্ষণ পর আগুন নিভে যায়।
 
বাড়িটির নিচতলায় ভাড়াটিয়া থাকেন এবং দোতলায় পিনাকী ভট্টাচার্যের মা, মামা ও মামি বসবাস করেন।
 
পিনাকীর মামা সুব্রত ভৌমিক বলেন, ‘ঘটনাটি নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।’

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, এ ঘটনায় পুলিশ কাজ করছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পলিথিন জাতীয় কিছুতে আগুন দেয়া হয়েছিল। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়