শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে স্বামীর গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগে এক নারী গ্রেফতার

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে এক নারীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেয়ার গুরুত্বর অভিযোগ উঠেছে। ঘটনায় ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গছে, সোমবার রাতে বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সাত দাগ এলাকার গোলাপ হোসেন এর ছেলে রফিকুল ইসলাম (৪০) এর স্ত্রী বেøড দিয়ে তার স্বামী রফিকুলের গোপনাঙ্গ কেটে ফেলার অপচেষ্টা চালায়। রাতেই ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য গ্রাম্য কবিরাজ দ্বারা চিকিৎসা করানো হলেও কোন কাজ হয়নি। সকাল পর্যন্ত রক্ত ক্ষরণের কারণে স্বামী বেচারা অসুস্থ হয়ে নেতিয়ে পড়ে। এতে ঘটনা প্রকাশ পায়। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে জনরস ঠেকাতে ওই নারীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে এবং স্থানীয়রা রফিকুলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, আমি কাজের কারণে বাইরে থাকি। সেই সুবাধে আমার স্ত্রী অন্য এক জনের সাথে গোপনে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এর আগে আমার ছেলে নিজেই ওই পরকীয়া প্রেমিককে হাতে নাতে ধরেছিলো। সেসময় আমার স্ত্রী তার প্রেমিককে পালিয়ে যেতে সাহায্য করে। আমি গত ২ মাস পর বাড়ীতে আসলে রাতে আমার স্ত্রী আমার সাথে এই জঘন্য আচরণটি করেছে। এঘটনায় মঙ্গলবার বিকালে থানায় একটি সংশ্লিষ্ঠ ধারায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ ওই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে থানা সুত্রে জানা গেছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়