শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:৫৫ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী নগরীতে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অলকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, শনিবার (১ নভেম্বর) দুপুরে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) গোলাম রসুল ও তার টিম থানা এলাকায় নিয়মিত মোবাইল ডিউটিতে ছিলেন। এসময় তারা খবর পান, অলকার মোড় এলাকার একটি পুকুরের পাড়ে অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দুপুর ২টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটির গায়ে **“MADE IN USA (অস্পষ্ট)”** লেখা খোদাই করা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি কার মালিকানাধীন এবং কী উদ্দেশ্যে সেখানে ফেলে রাখা হয়েছিল, তা যাচাইয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়