শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে অবহেলিত নৃ-গোষ্ঠী শিশুদের বিনামূল্যে শিক্ষা দিচ্ছেন মানবিক দম্পত্তি

এম. এ. কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় অবহেলিত ও শিক্ষায় পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন এক মানবিক দম্পত্তি। নিজেদের উদ্যোগে প্রতিষ্ঠিত পাঠশালার মাধ্যমে তারা শুধু শিশুদের প্রাথমিক শিক্ষা দিচ্ছেন না, পাশাপাশি শিখাচ্ছেন সামাজিক মূল্যবোধ, নীতি-নৈতিকতা ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক। তাদের প্রচেষ্টায় এলাকায় বাল্যবিবাহের হারও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

মানবিক এই দম্পত্তি হলেন — ধর্মপুর ইউনিয়নের আনসার ভিডিপি কমান্ডার কমল চন্দ্র সরকার এবং তার স্ত্রী লতা রানী সরকার। তারা ৮নং ধর্মপুর ইউনিয়নের ছোট চৌপুকুরিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ২০২৩ সালে এলাকার পিছিয়ে পড়া আদিবাসী ও সাঁওতাল শিশুদের কথা ভেবে তারা নিজ বাড়িতে একটি পাঠশালা গড়ে তোলেন। কাজের ফাঁকে এবং ছুটির দিনগুলোতে এই দম্পত্তি নিয়মিত শিশুদের পাঠদান করে আসছেন। বর্তমানে তাদের পাঠশালায় ২২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু নিয়মিত পাঠ গ্রহণ করছে।

কমল চন্দ্র সরকার জানান, “২০১২ সালে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে আনসার বাহিনীতে যোগ দিই। সমাজে বঞ্চিত ও শিক্ষাবঞ্চিত শিশুদের কষ্ট দেখে মনে হয়েছিল, শিক্ষা ছাড়া তাদের জীবনে পরিবর্তন সম্ভব নয়। সেই ভাবনা থেকেই ছোট পরিসরে এই উদ্যোগ নিয়েছি।”

তার স্ত্রী লতা রানী সরকার বলেন, “আমরা চাই, এই শিশুরাও যেন অন্য সবার মতো আত্মনির্ভরশীল হয়ে সমাজে সম্মানের সঙ্গে বাঁচতে পারে।”

শিক্ষার্থী শিশুদের অভিভাবকেরা জানান, “আমাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার জন্য আমরা কমল চন্দ্র সরকার ও লতা রানীর প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের মতো মানুষ সমাজে বিরল।”

এলাকার সচেতন মহল মনে করেন, সরকার ও বেসরকারি সংস্থার সহযোগিতা পেলে এই দম্পত্তি আরও বড় পরিসরে কাজ করতে পারবেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের অনন্য উদাহরণ স্থাপন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়