শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১১:১০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা ক্ষমতায় ছিল, তারা লুটপাট দুর্নীতি দুর্বৃত্তায়ন করেছে : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৭ বছর নির্বাচন হয়নি, নির্বাচনের কোন সুযোগ ছিল না। যারা ক্ষমতায় ছিল, তারা এমনি এমনি পালিয়ে যায় নাই। তারা গণশত্রুতে পরিণত হয়েছে, জনশত্রুতে পরিণত হয়েছে। লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দুর্বৃত্তায়ন করেছে। এজন্য আজকের বাংলাদেশ আমার এবং আপনার কাছে জনগণের প্রত্যাশা বেশি। রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তির কাছে মানুষের প্রত্যাশাটা এতো বেশি, মানুষ চায় রাজনৈতিক ব্যক্তির একটা গুণগত পরিবর্তন হোক। 

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে ক্বেরাত ও আযান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আস-সুফফা যুব ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। 

দলের নেতাকর্মীদের হুশিয়ারী দিয়ে এ্যানি বলেন, সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কোনভাবে দলের নাম ব্যবহার করে যদি আমরা ক্ষতি সাধন করতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ওই ধরনের কোন সুযোগ বিএনপিতে রাখা হবে না। যেহেতু এ পার্টির কাছে মানুষের প্রত্যাশা সবচেয়ে বেশি। এজন্য নেতৃবৃন্দকে সজাগ-সতর্ক থেকে কাজ করতে হবে। প্রত্যেকটা স্টেপ নিতে হবে সাধারণ মানুষের জন্য, কল্যাণের জন্য, এলাকার জন্য। 
তিনি বলেন, দেশে এখনো নির্বাচন হয় নাই,  নির্বাচিত প্রতিনিধি হয় নাই। ষড়যন্ত্র এখনো অনেকভাবে কাজ করছে। কিন্তু এ সমাজটা আমাদের, আমাদেরকে ঠিক রাখতে হবে। তাহলে আমাদেরকে আলোর বার্তা এমনভাবে পৌঁছে দিতে হবে সমাজের কাছে, মানুষের কাছে, যেন কোনভাবে মাদক বড় ব্যাধি হিসেবে কাজ না করতে পারে। 

বলেন, মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত। রাহাজানি, চুরি, ডাকাতি, টাউটারি, বাটপারি সবকিছু জড়িত। এ সমাজকে মাদকমুক্ত সমাজ আমাদেরকে তৈরি করতে হবে। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

আস-সুফফা যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সামছুল আলম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার উপধ্যক্ষ মুহাম্মাদ ঈসমাইল, জেলা বিএনপির সদস্য সচিব হাসিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান ও লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়