শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা পালিয়ে গেলেও নেতাকর্মীদের আমরা পাহারা দিচ্ছি, সব নির্যাতনের বিচার হবে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের নেতাকর্মীদের আমরা পাহারা দিচ্ছি। আমরা আমাদের প্রশাসন ও নেতাকর্মীদের বলেছি রক্তের বদলা রক্ত নয়, হাতের বদলা হাত নয়, পায়ের বদলা পা নয়। আমরা বলেছি বাংলাদেশের মাটিতে সমস্ত নির্যাতনের বিচার হবে। কাউকে আমরা আইন হাতে তুলে নিতে দিইনি।

সুতরাং যারা এখন মনে করছেন, সামনে ষড়যন্ত্র করবেন—সে সময় আপনারা পাবেন না।’

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের জনগণ যখন ক্ষমতা নিজের হাতে তুলে নিলেন, তখন শেখ হাসিনা কারাগারে যেতে পারতেন। তিনি বিচারের মুখোমুখি হতে পারতেন।

সেটা না করে তিনি পালিয়ে যাওয়ার আগে তার আত্মীয়-স্বজন যারা ক্ষমতার দম্ভ দেখাতেন তাদের আগেই বিদেশে পাঠিয়ে দেন। নিজে ৫ আগস্ট বোনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে গেছেন। দলের লাখ লাখ নেতাকর্মীকে অরক্ষিত রেখে গেছেন।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘১৭ বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল।

সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে আগামী নির্বাচনের লক্ষ্য। এবারের নির্বাচন হবে উন্নয়ন ও স্থীতিশীল রাজনীতি কায়েম করার। এবারের নির্বাচন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।’

গণসমাবেশে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়