শিরোনাম
◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুকের মৃত্যু

শেখ সেকেন্দার আলী, পাইকগাছা: খুলনার পাইকগাছায় মটরসাইকেলের ধাক্কায় সোহরাব সরদার (৬০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। নিহত সোহরাব আলী শেখ উপজেলার হরিঢালী ইউনিয়নে ১ নং ওয়ার্ডের সোবহান আলী শেখের পুএ।

পথ চারি আমিনুল জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার পৌরসভা কালীবাড়ি এলাকায় ভিক্ষা করাকালীন সময়ে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বিকাল আড়াই টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের ডা মেহেদী হাসান জানান, আমরা চেষ্টা করেও ফেরাতে পারিনি। মাথায় প্রচন্ড আঘাত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ হাসপাতালে রাখা ছিল। থানা ওসি মোঃ রিয়াদ মাহমুদ জানান, নিহতের পরিবারের অপেক্ষা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়