শিরোনাম
◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১০:১২ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপির নেতা গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপির চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার গল্লাক বাজারের নিজ বাসা থেকে যৌথ বাহিনীর সহযোগিতায় ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আমিন হোসেন সৈকত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বিয়ের দাবিতে একই জেলার কচুয়া উপজেলার রহিমা নগরের এক তরুণী গত ৫ অক্টোবর থেকে এনসিপি নেতা আমিন হোসেন সৈকতের বাড়িতে অবস্থান করেন।

পরে এনসিপির শীর্ষ নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। সেখানে মেয়ের পরিবারকে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হলে মেয়ে পক্ষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

এ বিষয়ে ওই তরুণী সাংবাদিকদের বলেন, ‘আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন এনসিপি নেতা আমিন হোসেন সৈকত। আমিও একজন জুলাইযোদ্ধা।

এ ঘটনার ন্যায়বিচার চাই। আমাকে এখনো তাদের দলের নেতারা ফোনে ভয়-ভীতি দেখাচ্ছেন।’ সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়