শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:৫২ রাত
আপডেট : ০৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে ধর্ষণ চেষ্টায় জামাই গ্রেপ্তার, শাশুড়ির অভিযোগ 

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর শাশুড়ি (৫৮) কে ধর্ষণের চেষ্টার অভিযোগে দেবরের জামাই দুলাল সরদার (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর তেলিপাড়া গ্রামে মঙ্গলবার ২৮ (অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে। 
আজ বুধবার আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়। এঘটনায় গতকাল (২৮ অক্টোবর) সকালে ভিকটিম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় নারী শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী -২০০৩) এর ৯ (৪) খ ধারায় ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। আজ বুধবার (২৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) মো: নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রামের বাড়ী তেলিপাড়া থেকে দুলাল সরদারকে গ্রেপ্তার করে। 

পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, ভিকটিমের বাড়ী পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামে। গত ১০ বছর স্বামী মারা যায়। এরপর থেকে একমাত্র মেয়ে নিয়ে স্বামীর পৈতৃক ভিটায় বসবাস করে আসছেন। গত ১ বছর পূর্বে মেয়েরও বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রামে। মেয়ের বিয়ের পর তিনি একাই ওই বাড়ীতে থাকতেন। এই সুযোগ দুলাল সরদার বাড়ীর প্রাচীর টপকিয়ে অস্ত্রের মুখে জিম্মী করে বলেন, তুই আমার বউকে এনে দে, না হলে তোকে রেপ করবো। এক পর্যায় ভিকটিমের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যায় দুলাল সরদার। 

মামলা সুত্রে আরও বলা হয়েছে, দুলালের বাড়ী আর ভিকটিমের বাড়ী পাশাপাশি। দুলাল সরদারের দুই ছেলে রয়েছে। গত ১০ দিন আগে স্বামী দুলালের সাথে ঝগড়া হলে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। 

এ ব্যাপারে পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) মো: নজরুল ইসলাম বলেন, ভিকটিমের দায়ের করা মামলায় দেবরের জামাই দুলাল কে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার জেলহাজতে পাঠানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়