শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট বিমানবন্দরে ইঞ্জিনে ধাক্কা লেগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী ফ্লাইট বাতিল

সিলেট থেকে যুক্তরাজ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে যাত্রী ওঠার পর বোর্ডিং ব্রিজ সরানোর সময় ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগেছে। এতে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিজি–২০২ ফ্লাইটটি সিলেট থেকে সরাসরি লন্ডনে যাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল। বাতিল হওয়া উড়োজাহাজের যাত্রীদের ‍দুপুরে অন্য একটি উড়োজাহাজে করে যুক্তরাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সিলেট থেকে লন্ডনগামী উড়োজাহাজটি আজ যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এতে যাত্রীদের ওঠার জন্য বোর্ডিং ব্রিজ লাগানো হয়েছিল। উড়োজাহাজে ২৬২ জন যাত্রী ওঠেন। পরে বোর্ডিং ব্রিজ সরানোর সময় এর সঙ্গে উড়োজাহাজের ইঞ্জিনের কাভারের ধাক্কা লাগে। এতে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ফ্লাইট বাতিল করা হয়। যাত্রীদের বিকল্প উড়োজাহাজে করে যুক্তরাজ্যে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ প্রথম আলোকে বলেন, বোর্ডিং ব্রিজ খুলে সরানোর সময় উড়োজাহাজের ইঞ্জিনের কাভারের সঙ্গে ধাক্কা লাগে। যার কারণে উড়োজাহাজটির উড়াল বাতিল করা হয়েছে। এটির ইঞ্জিন ভালো করে পর্যবেক্ষণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাতিল হওয়ায় উড়োজাহাজের যাত্রীদের বেলা আড়াইটায় অন্য একটি উড়োজাহাজে করে যুক্তরাজ্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়