শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে যানবাহনে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৬ (ছয়) জন বাস ও ট্রাক চালককে মোট ৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে অনুমোদিত সীমার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ১২ (বারো)টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানা নাহিদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান। এছাড়া দপ্তরের হিসাবরক্ষক জনাব আকরাম হোসেন এবং কালীগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ এ অভিযানে সহায়তা করেন।

অভিযান চলাকালে উপস্থিত চালক ও জনসাধারণের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের ফলে এখন অধিকাংশ যানবাহনে ইলেকট্রিক হর্ণ ব্যবহৃত হচ্ছে এবং হাইড্রোলিক হর্ণের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণকারী ও আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়