শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতা হত্যার দায়ে রংপুরে পুত্রের ফাঁসি 

মোস্তাফিজার বাবলু, রংপুর অফিস: নিজ গর্ভধারণী মাতা কে হত্যার দায়ে রংপুরে পুত্রের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। সেই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ডেরও আদেশ দেয়।

মঙ্গলবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ আদেশ দেয়। 

আদেশ দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাস্ট্র পক্ষের পিপি আফতাব উদ্দিন। 

জানা যায়, ২০২২ সালের আগষ্ট মাসে রংপুরের কাউনিয়া থানার নাজিরদহ গ্রামের বাসিন্দা জামিল মিয়া। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে শ্বাসরোধ করে নিজ মাতা জামিলা বেগম কে হত্যা করে।

তারপর, নিজ শয়ন ঘরে মায়ের লাশ পুঁতে রেখে সেই ঘরেই বসবাস করে আসছিল।

এ ঘটনায় জামিলা বেগমের ভাই ছামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়