শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, আরও ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় আরও চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ওই চার ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ও গত রবিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

এর আগে গত দু'দিনে আরও ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, 'ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এ অভিযানের ধারাবাহিকতায় আরও চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, এখনই তাদের নাম-পরিচয় জানাতে পারছিনা। আইনগত পক্রিয়া শেষে তাদের নাম-পরিচয় জানাতে পারবো। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবেও বলে জানিয়েছেন পুলিশ এ কর্মকর্তা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়