শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাট থেকেই সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ, ইনানী রুটে নিষেধাজ্ঞা বহাল

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধি নিষেধ থাকায় সেন্টমার্টিন যাওয়ার সুযোগ নেই উখিয়ার ইনানী থেকে। 

গতকাল সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ ও নৌপরিবহন অধিদপ্তরকে নীতিগত সম্মতি দিয়ে পাঠানো চিঠিতে এ কথা বলা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল মামুন চিঠিতে স্বাক্ষর করেন। 

স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ১৯৯৯ সালের ১৯ এপ্রিল কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্র সৈকতকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছে। ইনানী জেটি যেহেতু ইসিএ এলাকায় অবস্থিত। তাই এটা নৌরুট হিসেবে ব্যবহ্নত হলে এখানে বিভিন্ন ক্রুজশীপ, লঞ্চ, ট্রলার ইত্যাদির গতিবিধি বৃদ্ধি পাবে। এর ফলে ইনানী জেটি সংলগ্ন এলাকাসহ তার চতুর্দিকে বিভিন্ন ধরনের কার্যক্রম গড়ে উঠে জনসমাগম বৃদ্ধি করবে, যা ঐ এলাকার সংকটাপন্ন জীববৈচিত্রের জন্য হুমকিস্বরূপ। এমতাবস্থায় ইনানী মৌজাটি ইসিএভুক্ত হওয়ায় ইনানী-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচলে আইনগত এবং বিধিগতভাবে নিষেধাজ্ঞা রয়েছে বিধায় এই রুটে নৌযান চলাচলের সুযোগ নেই। বিকল্প হিসেবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া-সেন্টমার্টিন বিদ্যমান জেটি ব্যবহারক্রমে নৌযান চলাচলে নির্দেশক্রমে নীতিগত সম্মতি প্রদান করা হয়েছে।

চিঠির বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগের নিয়মেই কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু লোকজন প্রচারণা চালিয়ে আসছিল, উখিয়ার ইনানী থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। এতে পর্যটকরা নানাভাবে বিভ্রান্তিতে পড়ে। এমন আলোচনা-সমালোচনার মধ্যে সরকারি এ সিদ্ধান্তটি এসেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়