শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি:  যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর  থেকে একটি পিস্তলসহ আতাউর রহমান নামে এক একজনে আটক করেছে বিজিবি।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক অস্ত্র ব্যবসায়ী বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

বিজিবি সুত্র জানায়, তাদের কাছে অস্ত্র চোরাচালানের গোঁপন খবর আসে। এসময় বিজিবি সদস্যরা তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এক পর্যায়ে দৌলতপুর গ্রামের আতাউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে গোলার মধ্য থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এসময় অস্ত্র ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটক ব্যক্তির  বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান সবসময় অব্যাহত থাকবে।  তিনি চোরাচালান প্রতিরোধে সীমান্তবাসীর সহযোগীতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়