শিরোনাম
◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিকে কেও সংস্কার শিখাতে হবে না: ড. মঈন খান

মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদী) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখের বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের উপর জেল জুলুম নির্যাতন করে এ দেশ থেকে বিরোধী দল নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর ২টায় নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন। 

এসময় মঈন খান বলেন, পৃথিবীর ইতিহাসে যারা নিরিহ মানুষের উপর অত্যাচার করে স্বৈরাচারি শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেওই টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগও টিকে থাকে পারেনি। তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আজকে অন্তবর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তা বিএনপি বিগত তিন বছর আগেই শুরু করেছে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে এ বিষয়ে ঐক্যমত নিয়ে ৩১ দফার সংস্কার  প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপিকে কেও সংস্কার শিখাতে হবে না। তিনি এক- এগারো কথা উল্লেখ করে বলেন, এক-এগারো বাংলাদেশে আর আসবে না। এটি যদি কেও ভাবে তাহলে সে বোকার সর্গে বাস করছে।

পলাশ উপজেলা যুবদলের আহবায়ক নিছার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্ধয়ক হাজী জাহিদ হোসেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো: আলম মোল্লা,সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রমূখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়