শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে ধরা পড়ল ৩ চোর

হাবিবুর রহমান, পূর্বধলা, (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ট্রান্সফরমার ও বিদ্যুৎ সরঞ্জাম চুরির অভিযোগে তিন সদস্যের এক চোরচক্রকে আটক করেছে বিক্ষুব্ধ জনতা। দীর্ঘদিন ধরে এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনায় অতিষ্ঠ হওয়ার পর অবশেষে রবিবার ভোরে আগিয়া ইউনিয়নের কৈলাটি-বালিয়া গ্রামে তারা ধরা পড়ে।

চক্রটির আটককৃত সদস্যরা হলো ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হরিপুর গ্রামের কাওসার (৩০), আল-মামুন (২৫) ও জয়নাল (২৭)।

কৈলাটি গ্রামের বাসিন্দা মাসুম তালুকদারের তৎপরতায় চোরেরা ধরা পড়ে। তিনি ভোরে উঠে দেখেন তার ফিশারির লাইট বন্ধ এবং মোটর অকার্যকর। ট্রান্সফরমার চুরি হয়েছে বুঝতে পেরে তিনি সন্দেহভাজন দুজনকে সাইকেলে পালাতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা দ্রুত ধাওয়া করলে অভিযুক্তরা সাধুপাড়া এলাকায় ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জাম ফেলে জনতার হাতে ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা আতাউর তালুকদার বলেন, "এরা আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। আমার নিজেরই দুটি ট্রান্সফরমার চুরি হয়েছিল।

এ ঘটনায় পূর্বধলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, আটক তিনজনকে থানায় আনা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়