শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১০:২৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে মো. ইলিয়াছ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্বপালং পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ইলিয়াছ ওই এলাকার মো. আলী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হয়েছে শনিবার বিকালে।

আরেক আসামি মিজান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তাকেও মামলার আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আলীকদম সদর ইউনিয়নের পূর্বপালং পাড়ায় ইলিয়াছ রাতের আঁধারে এস্কেভেটর দিয়ে পাহাড় কেটে মাটি বিক্রি করছেন- এমন সংবাদে বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিনের নেতৃত্বে শনিবার রাত ২টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে ইলিয়াছকে হাতেনাতে গ্রেফতার এবং এস্কেভেটর জব্দ করা হয়।

বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন বলেন, পাহাড় কাটার সময় এস্কেভেটরসহ ইলিয়াছকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকালে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপর অভিযুক্ত মিজান পালিয়ে গেলেও তাকে মামলার অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

তিনি আরও বলেন, যারা পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাহাড় কাটা ও মাটি বিক্রির মতো অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়