শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৫:৩৩ সকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর সহযোগিতায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর সহযোগিতায় নারী শ্রমিককে তিনদিন ধরে ধর্ষণ করেছে তার বন্ধুরা। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশানী ইসলামিয়া ইটভাটায় এই ঘটনা ঘটে। 

অভিযুক্তরা হলেন- ওই নারীর স্বামী নোয়াখালীর সুধারাম থানার রামহরিতালুক গ্রামের আবুল কাশেমেরছেলে রাজু আহাম্মেদ (২৬), একই এলাকার মৃত সিরাজ মাঝির ছেলে বেলাল হোসেন (৩৫), আবুল কাশেমের ছেলে হৃদয় (২৫), চান মিয়া মাঝির ছেলে মহিন (২৬), একই উপজেলার মুন্সিতালুক গ্রামের শাহ আলমের ছেলে আবুল কালাম (৪৫)।

অভিযোগের বরাত দিয়ে জানা গেছে, ২০২৩ সালে রাজুর সঙ্গে ভুক্তভোগী ওই নারীর বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তিনি জানতে পারেন রাজু নেশাগ্রস্ত। এ নিয়ে তাদের মধ্যে কলহের জেরে অক্টোবরের প্রথম দিকে এ নিয়ে রাজুর পরিবারের সঙ্গে সালিশি বৈঠক হয়। 

 সেখানে রাজু আর নেশা করবেন না বলে স্ত্রীকে কথা দেন। গত ১৫ অক্টোবর স্বামী রাজু তার স্ত্রীকে কুমিল্লা শহরে থাকার কথা বলে চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের মিরশানী ইসলামিয়া ইটভাটায় নিয়ে আসেন। সেখানে তারা শ্রমিক হিসেবে কাজ নেন। তাদের থাকার জন্য অভিযুক্ত বেলালের সহযোগিতায় একটি ঘর ভাড়া নেন তারা। 

এর মধ্যে গত ১৬ অক্টোবর রাত ১০টায় বেলাল ও আবুল কাশেম তাদের ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তার স্বামী মুখ চেপে ধরেন। এক পর্যায় বেলাল তাকে ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে তিনি বিষয়টি কাউকে জানাননি। 

 গত ১৮ অক্টোবর হৃদয় ও মহিন উদ্দিন তাদের ঘরে প্রবেশ করেন। স্বামীর সহযোগিতায় একই কায়দায় হৃদয় ও মহিন উদ্দিন তাকে ধর্ষণ করেন। ২০ অক্টোবর রাতে হৃদয় আবারও তাদের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকার শুনে হৃদয় পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ভুক্তভোগী নারী শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন। শনিবার সকালে ইটভাটায় অভিযান চালিয়ে তার স্বামী রাজুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ফরেনসিক পরীক্ষার জন্য ওই নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। উৎস: আরটিভি অনলািইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়