শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে ৭ জেলের ১৫ দিনের কারাদণ্ড, ৫ হাজার মিটার জাল জব্দ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩ কেজি ইলিশ জব্দসহ ৭ জেলেকে আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।

নদী ও সমুদ্রে মা ইলিশ রক্ষায় সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞার দশম দিন সোমবার (১৩ অক্টোবর) রাত ৮টা থেকে ১টা পর্যন্ত পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে জাল রেখে অনেক জেলে পালিয়ে গেলেও ৭ জনকে আটক করে সাজা দেওয়া হয়। জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহণ ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় যাতে কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সে জন্য আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের তৎপরতা থাকবে।

ইলিশের উৎপাদন বাড়াতে গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়