শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান, ১ জেলের কারাদণ্ড

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে মোবাইল কোর্টের অভিযানে ১ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি মা ইলিশ।

গতকাল রবিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লব বলেন, ‘৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, পরিবহন করা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন অভিযান চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সন্ধ্যা থেকে উপজেলার পদ্মা নদীতে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সেই সঙ্গে ১ জন জেলেকে আটক করা হয় এবং তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এর পাশাপাশি কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়