শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৩:৩৩ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।(১৩ অক্টোবর) সোমবার রাতে গোপন সংবাদের ভিওিতে উপজেলার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ টি লোহার কিরিচ,১ টি স্টিলের চাপাতি,১ টি লোহার চাপাতি, ১ টি ধারালো ছোরা উদ্ধার করা হয়। অভিযানে এজাহার ভুক্ত আটকৃত ডাকাতরা হলেন, আবুল হোসেন প্রঃ মেহেদী (২৫), ২। মোঃ সোহান(২৫), ৩। আদিল(১৯), ৪। মোঃ রাসেল (৩৭), ৫। ফারুক মুন্সী (৩৪)।
 
প্রেসবিজ্ঞপ্তি পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর   রাত ০২.২০ ঘটিকার সময় বাদী মনোয়ারা বেগম প্রকাশ মনুর বাড়ীতে নিম্নে বর্ণিত গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা বাদী ও তার পূত্রবধূর বসত ঘরের দরজা ভেঙ্গে ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল সেট, টর্চলাইট সর্বমোট ৫,১০,০০০/- টাকা লুন্ঠন করে নিয়ে যায়। উক্ত বিষয়ে বাদী থানায় হাজির হয়ে এজাহার নামীয় ০২(দুই) জন সহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে বাঞ্ছারামপুর মডেল থানার মামলা নং- ০৮(১০)২০২৫ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।  
 
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতার ডাকাতদের জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়