শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৩০

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনায় দুপক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামে একজন নিহত এবং উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রুমান মিয়া মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া গ্রামের জসিম মেম্বার ও করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে রবিবার দুপুর ১২ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ চলে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে জসিম মেম্বার গোষ্ঠীর রুমান মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মারা যান তিনি। 

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই জসিম মেম্বার গোষ্ঠী এবং করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গত দুইদিন পূর্বে করিম মিয়ার গোষ্ঠীর একজন জসিম মেম্বার গোষ্ঠীর বাড়িতে গরু চুরি করতে যান। এ সময় স্থানীয়রা একটি গরু উদ্ধার করেন। বিষয়টি নিয়ে সামাজিক বিচারের আয়োজন করা হলেও রবিবার দুপুরের দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মৃগা ইউপি চেয়ারম্যান মো. দারুল ইসলাম জানান, দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জনের মতো আহত হয়েছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলেও জানান তিনি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়