শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাওড়ে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মেয়ের মৃত্যু 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের নিকলীতে বাবার সাথে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাওদা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে নিকলী উপজেলা সদরের ষাইটধার গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাওদা (১১) ওই গ্রামের আছাব উদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, শনিবার ভোরে হাওড়ে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যান আছাব উদ্দিন। বাবার সঙ্গে মাছ ধরতে যায় দুই মেয়ে সাওদা (১১) ও তাসলিমা (৭)। মাছ ধরে ফেরার পথে বাড়ির পাশে একটি খালে পানিতে ডুবে যায় দুই মেয়ে। এ সময় বাবা আছাব উদ্দিন ছুটে গিয়ে ছোট মেয়ে তাসলিমাকে উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় বড় মেয়ে সাওদা (১১)। পরে জাল দিয়ে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়