শিরোনাম
◈ ১৫ দিনের ব্যবধানে জেট ফুয়েলের দাম লিটারে আরও ১৫ টাকা কমল ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার মামলার পলাতক আসামী গ্রেফতার

হত্যা এবং ডাকাতিসহ ০৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নিজাম উদ্দিন প্রকাশ আজিম'কে ফেনী সদর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী সদর মডেল থানার মামলা নং ৩১, তারিখ ১৪ জুলাই ২০১৮, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ নিজাম উদ্দিন প্রকাশ আজিম ফেনী সদর মডেল থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৮ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ২০২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন বালিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নিজাম উদ্দিন প্রকাশ আজিম (৩৬), পিতা-জালাল আহম্মদ প্রকাশ হুনা মিয়া, সাং-মধ্যম কহদি, থানা-ফেনী সদর, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ নিজাম উদ্দিন প্রকাশ আজিম এর বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর মডেল থানায় হত্যা, ডাকাতি এবং ছিনতাই সংক্রান্তে ০৪টি  মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়