শিরোনাম
◈ ১৫ দিনের ব্যবধানে জেট ফুয়েলের দাম লিটারে আরও ১৫ টাকা কমল ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনের উপকূলে ধরা পড়া কুমিরের বাচ্চা সুন্দরবনে অবমুক্ত

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের শরণখোলার বগি এলাকায় জেলের জালে ধরা পড়েছে একটি কুমিরের বাচ্চা। বৃহস্পতিবার সকালে কুমিরের বাচ্চাটি সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার বগি গ্রামের শাহীন ফরাজী মাছ ধরার জন্য সুন্দরবন সংলগ্ন খালে জাল পেতে রেখেছিল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাতটার দিকে খাল থেকে জাল তুলে দেখতে পায় জালের মধ্যে একটি কুমিরের বাচ্চা আটকে পড়েছে। খবর পেয়ে বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন টাইগার টিম লিডার আলম হাওলাদারের নেতৃত্বে ভি টি আর টি সদস্যরা ওই জেলের কাছ থেকে কুমিরের বাচ্চাটি উদ্ধার করেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুই ফুট দৈর্ঘ্যের কুমিরের বাচ্চাটি সুন্দরবনের তেরাবেকা ফরেস্ট টহল ফাঁড়ি সংলগ্ন নদীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে আলম হাওলাদার জানান। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান কুমিরের বাচ্চাটি নদীতে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।      

  • সর্বশেষ
  • জনপ্রিয়