শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত, টিনের আঘাতে আহত ৩

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের আকস্মিক ঝড়ে শতাধিক কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের কবলে টিনের ঘর, বিভিন্ন গাছপালা ভেঙে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ সময় টিন ও ইটের আঘাতে ৩ জন আহত হয়েছেন।

‎রবিবার (৫ অক্টোবর) সকালের দিকে কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামে আকস্মিক ঝড়ে এসব ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০)ও শহিদুল ইসলাম (৪৬) নামে তিন ব্যক্তি আহত হন। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর রহমান বলেন, মাঝারি বৃষ্টি চলাকালীন আকস্মিক ঝড়ের কারণে টিনশেড ঘর, আধা পাকা বিল্ডিং, ঘরবাড়ি ও গোডাউন ভেঙে গেছে। ঘূর্ণিঝড়টি অল্প সময় স্থায়ী থাকলেও মুহুর্তের মধ্যেই সব লন্ডভন্ড হয়ে যায়। আরও বেশিক্ষণ থাকলে ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেত বলে ধারণা করেন তিনি।

এ বিষয়ে ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

‎কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া খাতুন বলেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর তিনি শুনেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে।



  • সর্বশেষ
  • জনপ্রিয়