শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত থেকে গাঁজা এনে রাজশাহীতে সরবরাহ: ‘বিবিজান’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর কাটাখালী থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজান পরিচালিত গাঁজা সিন্ডিকেটের বিরদ্ধে বড়সড় অভিযান চালিয়েছে র‍্যাব-৫। এ সময় ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। যদিও মূল হোতা বিবিজান সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়, তবে তার বিরুদ্ধেও মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নলখোলা ও মীরকামারী এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজান দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান এনে রাজশাহীতে সরবরাহ করে আসছিলেন। তিনি অত্যন্ত গোপন কৌশলে বিভিন্ন সহযোগীদের মাধ্যমে মাদকদ্রব্য পরিবহন, সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করতেন।

অভিযান চলাকালে র‍্যাব ৫-এর আভিযানিক দল তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে: তারা হলেন, বোয়ালিয়া থানার শিরোইল এলাকার এনায়েত খাঁর ছেলে মোঃ আশাদ খাঁ (২১), কাটাখালি থানার মিরকামারী পশ্চিমপাড়া এলাকার মৃত পালু মন্ডলের ছেলে মোঃ মেহেদী হাসান (২৪), ও পালু মন্ডলের স্ত্রী মোছাঃ সাবিনা বেগম (৪০)।

তাদের বসতবাড়ির শয়ন কক্ষে খাটের নিচে কার্টনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, এই গাঁজার মূল মালিক জেসমিন ওরফে বিবিজান। তারা কেবল তার নির্দেশনা ও চুক্তির ভিত্তিতে মাদক পরিবহন ও ডেলিভারির কাজ করতো। অভিযানের সময় র‍্যাব তার বাড়ি তল্লাশি করলেও বিবিজান সুকৌশলে পালিয়ে যায়।

সূত্র জানায়, বিবিজান দীর্ঘদিন ধরে রাজশাহীতে গাঁজা ব্যবসার একটি শক্তিশালী চক্র পরিচালনা করছিলেন। সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ করে এই চক্রটি লাভবান হচ্ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এবং পলাতক বিবিজানকে আসামি করে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। বিবিজানের মতো কুখ্যাত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে অভিযান আরও জোরদার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়