শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী সদর থানা পুলিশের অভিযান, কিশোর গ্যাং চক্রের চার সদস্য গ্রেফতার

নিনা আফরিন,পটুয়াখালী: পটুয়াখালী সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে কিশোর গ্যাং চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ। শনিবার দুপুরে তাদের আটক করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শহরে বিশৃংখলা সৃষ্টি, সাধারণ মানুসকে ফাঁদে ফেলে অর্থ আদায়সহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আটককৃতরা হলেন,পৌর শহরের চার নাম্বার ওয়ার্ডের মৃধা বাড়ি এলাকার মুরাদ মৃধার ছেলে তালহা মৃধা(২০),পিটিআই স্কুলের পেছনে মজিবর প্যাদার ভাড়াটিয়া কুয়াকাটা সংলগ্ন আলীপুর এলাকার রিপন হাওলাদারের ছেলে আল কাইয়ুম রিফাত(২১), থানাপাড়া মন্টু চৌকিদারের ভাড়াটিয়া নলছিটি কয়ার চর এলাকার জসিম খানের ছেলে নাজমুল হাসান(১৯) ও শেরেবাংলা সড়ক সীমা চৌধুরীর ভাড়াটিয়া মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী এলাকার রিপন সিকদারের ছেলে সিয়াম সিকদার আকাশ।

তিনি আরো জানান,সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

এদিকে পুলিশের সাড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যদের আটকের খবরে স্বত্তি প্রকাশ করেছেন একাধিক ব্যাক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ। 

জেলা কন্যা শিশু অধিকার রক্ষা ফোরামের সাধারণ সম্পাদক নিনা আফরিন,সুজন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্তসহ একাধিক সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ সদর থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। শহরের আইন শৃংখলা ও পরিবেশ ঠিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত রাখতে পুলিশ বিভাগের প্রতি অনুরোধ জানান তারা

  • সর্বশেষ
  • জনপ্রিয়