শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তিনি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

জানা যায়, বুধবার  বিকেলে তিনি ব্যক্তিগত মোটরসাইকেল যোগে ভোলার খেয়াঘাট রোডে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।

হঠাৎ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষক জামাল উদ্দিনের সহকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। প্রিয় শিক্ষককে হারিয়ে শিক্ষার্থীরা ভীষণভাবে মর্মাহত হয়ে পড়েছে।

এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সহকর্মীরা বলেন, তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, মেধাবী ও সৎ শিক্ষক। তাঁর এমন মৃত্যুতে শিক্ষা পরিবারে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়