শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীতাকুণ্ড থানার গণধর্ষন মামলার এজাহারনামীয় পলাতক আসামী খোকন র‌্যাব-৭ কর্তৃক গ্রেফতার

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার আলোচিত গনধর্ষণ মামলার এজাহারনামীয় ০৩ নং পলাতক আসামী খোকন’কে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার মামলা নং-২৩, তারিখ ২১ আগস্ট ২০২৫ইং, ধারাঃ ৩২৩/৩৭৯ পেনাল কোড-১৮৬০ তৎসহ ২০১২ সালের পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন ৮(১)/৮(২) এবং তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩)মামলার এহাজার নামীয় ০৩ নং পলাতক আসামী খোকন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকায় অবস্থান করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০২ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ০০:৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন পশ্চিম মুরাদপুর এলাকায় আসামীর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ০৩ নং পলাতক আসামী খোকন (২৪), পিতা-মৃত হানিফ, সাং-জেলে পাড়া, থানা-সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়