শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ ২ জন নিহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান এলাকায় বাসের চাকায় পিস্ট হয়ে এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার বিকেলে নগর বাথান এলাকার আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নগর বাথান গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও জীবননগর উপজেলার বাসিন্দা সিফাত (৮)।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস জানান, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারীচালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলো ভ্যানচালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা মন্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিফাত হোসেন  মারা যায়। আহত হয় ভ্যানচালক নজরুল ইসলামসহ ২জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষনা করে। অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়