শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৩:০৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূজা মণ্ডপের সহ-সভাপতি শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার

গাজীপুরে পূজা মণ্ডপের পাশে এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে পূজা মণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মহানগরীর একটি স্থানের খেলারত শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তার নিজ ঘরে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ভজেন্দ্র সরকার সুরাবাড়ী এলাকার আশ্রয়ণ প্রকল্প এলাকার মেঘলাল সরকারের ছেলে এবং স্থানীয় পূজা মণ্ডপের সহ-সভাপতি। বৃহস্পতিবার (২ অক্টোবর) তাকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, মণ্ডপে পূজা-অর্চনা চলছিল। পাশেই খেলারত শিশুটিকে ভজেন্দ্র সরকার ডেকে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। খবর পেয়ে অভিযুক্তের ঘর থেকে শিশুর স্বজনরা তাকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্তকে হাতেনাতে আটক করে কাশিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় শিশুটির মা বাদী থানায় ধর্ষণ মামলা করলে আসামিকে গ্রেফতার করা হয়েছে। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়