শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে নৃশংস সড়ক দুর্ঘটনা: ব্যবসায়ী নিহত, দুইজনের অবস্থা সংকটাপন্ন

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।  

বুধবার (১ অক্টোবর ২০২৫ইং) সকাল ৬টার দিকে একটি প্রাইভেটকার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে আনা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন।

নিহত ব্যক্তি হলেন আব্দুল গফুর শেখ (৪১), তিনি মুসলিমবাগ এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাপড় ব্যবসায়ী। আহতরা হলেন, অজয় সিং (৪২), নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য। বর্তমানে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। এবং মোঃ তানভীর হোসেন (জনি), রেলগেইট এলাকার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়