শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ঢাকা মহানগরীর খিলগাঁও থানার আলোচিত ৯ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ ফারুক ফকির’কে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর খিলগাও থানার মামলা নং-৪৯, তারিখ ২০ মার্চ ২০২৫ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০২০) এর ৯(১)/৩০ মামলার এহাজার নামীয় ০১ নং প্রধান আসামী মোঃ ফারুক ফকির চট্টগ্রাম মহানগনীর বন্দর থানা এলাকায় অবস্থান করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ৩: ৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগনীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ ফারুক ফকির (৬৭), পিতা-সুজাদ্দিন ফকির, সাং-ফকির বাড়ী কপালভেড়া, থানা নলছিটি, জেলা-ঝালকাঠি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়