শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারা দেশে ধানের শীষের গণজোয়ার বইছে: ড.খন্দকার মারুফ

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,সারা দেশে ধানের শীষের গণজোয়ার বইছে। আর এই গণজোয়ার দেখে একটি দল বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে৷

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় মেঘনা উপজেলা বিএনপি'র সহযোগিতায় ও ছাত্রদল কর্তৃক আয়োজিত মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচে মানিকারচর এল এল উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ বক্তব্য রাখেন।

ড. মারুফ হোসেন বলেন,যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে বেশী ভোট পেয়ে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা)আসন থেকে নির্বাচিত হবেন৷

তিনি আরো বলেন,এদেশের মানুষ ভোট দিতে চায়,গত ১৫ বছর খুনি হাসিনা আপনার আমার ভোট চুরি করেছে,লুটপাট করেছে,সন্ত্রাস করেছে ও নৈরাজ্য করেছিল বলেই এদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার কারণে আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশে গণ-অভ্যুথান হয়েছে বলেই শেখ হাসিনাসহ তার দোসররা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে৷

সভায় উপস্থিত ছিলেন,সাবেক মেঘনা উপজেলা বিএনপি'র আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী,দাউদকান্দি উপজেলা বিএনপি আহবায়ক এমএ লতিফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার,  দাউদকান্দি পৌর বিএনপি'র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,মেঘনা উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এমএ,মিজানুর রহমান,সাবেক যুবদলের আহবায়ক আতাউর রহমান,বর্তমান যুবদলের আহবায়ক কামরুজ্জামান দিপু,তিনবারের উপজেলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন,উপজেলা ছাত্রদলের আহবায়ক সোলেমান,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ।

সভায় মেঘনা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়