শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ব্যাটারির দোকানে চুরি

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে একটি ব্যাটারী দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মঙ্গলবার রাতের কোনো এক সময় শহরের মেইন বাসষ্ট্যান্ডের যশোর সড়কের ভাই ভাই ব্যাটারি নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের পরিচালক রাশিদ শাহরিয়ার হামকো কর্পোরেশন লিমিটেডের ব্যটারীর ডিলার।

চুরির বিষয়ে দোকান মালিক রাশিদ শাহারিয়ার জানান, গতকাল রাত ১০টার দিকে আমরা ঘর বন্ধ করে বাসায় চলে যায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে এসে দেখি ঘরের পছনের দেয়াল ভাঙা এবং ভেতরের ব্যাটারী ও বেশ কিছু মালামাল চুরি হয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নতুন ব্যাটারি ও  পুরাতন ব্যাটারি যার আনুমানিক মূল্য ১ লাখ টাকার বেশি হবে। আমাদের ধারণা, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়