শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌রাজবাড়ীর দৌলত‌দিয়ায় এক ঢাই মা‌ছ ৪৬ হাজা‌রে বি‌ক্রি

সৈকত শতদল, রাজবাড়ী প্রতি‌নি‌ধি: রাজবাড়ী ‌গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদী‌তে ধরা পড়া ১১ কে‌জি ওজ‌নের এক ঢাই মাছ বিক্রি হ‌য়েছে ৪৬ হাজার ২০০ টাকায়।

সোমবার সকা‌লে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছ‌টি ৪ হাজার ২০০ টাকা কে‌জি দরে কি‌নে নেন।

এরআগে ভো‌র রা‌তে দৌলতদিয়ার চরক‌র্ণেশনার পদ্মা নদী থে‌কে জে‌লে ক‌বির হলদা‌রের জা‌লে মাছ‌টি ধরা প‌রে। এরপর সে মাছ‌টি দে‌ৗলত‌দিয়া ৫ নম্বর ফে‌রি ঘা‌টের মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কা‌ছে ৪ হাজার টাকা কে‌জি দ‌রে মোট ৪ হাজার ৪০০ টাকায় বিক্রি ক‌রেন।

এ সময় মাছ‌টি এক নজর দেখ‌তে ভীর জমায় স্থানীয়রা।

মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ব‌লেন, গত ১১ সে‌প্টেম্বর ২২ কে‌জির এক‌টি ঢাই মাছ ১ লক্ষ ৪ হাজার টাকায় কিনে বি‌ক্রি ক‌রেছি। আজ আবার ১১‌ কে‌জির এক‌টি ৪৪ হাজার টাকায় কি‌নে মোবাইল ফো‌নে যোগা‌যোগ ক‌রে কে‌জি‌তে ২০০ টাকা লা‌ভে ৪৬ হাজার ২০০ টাকায় খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী‌র কাছে বি‌ক্রি ক‌রে পা‌ঠি‌য়ে দি‌য়েছি। ঢাই মাছ খুবই সুস্বাদু, যার কার‌ণে দাম একটু বে‌শি। ত‌বে পদ্মার সব মাছই সুস্বাদু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়