শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎ফরিদপুরে দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ‎ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাকু মাতুব্বর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে সংঘর্ষের কারণ ভ্যান চুরি বলে জানা যায়। 

‎ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর হাসপাতালে আসার পরও দফায় দফায় মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হন। দশজন আহত অবস্থায় হাসপাতালে আসেন। এরমধ্যে আশংকাজনক অবস্থায় দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।প্রাথমিকভাবে জানতে পেরেছি আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ একজন নিহত হয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়