শিরোনাম
◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"পাড়ায় ধইর‍্যা মাইর‍্যা ফেলবো”, সাংবাদিককে শ্রমিকলীগ ও যুবলীগ নেতার হুমকি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: “চ্যাটের বাল হয়ে গেছো নাকি চোপ ব্যাটা। সাংবাদিক হইছিস দেইখ্যা কি চ্যাটের বাল হয়ে গেছিস। পাড়ায় ধইর‍্যা মাইর‍্যা ফেলবো।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলামকে এভাবেই মেরে ফেলার হুমকি দিয়েছেন সালথা উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি কালাম বিশ্বাস ও যুবলীগ নেতা বালাম বিশ্বাস। 

কালাম বিশ্বাস আগে সালথা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন। নতুন করে সালথা উপজেলা শ্রমিকদলের সভাপতি হিসেবে পদ ভাগিয়েছেন। আর বালাম বিশ্বাস যুবলীগ নেতা হলেও নিজেকে যুবদল নেতা দাবি করে থানার দালালি ও শালিস বাণিজ্য করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়ে গেছেন এরইমধ্যে। তার নামে চুরি, চাঁদাবাজী, সরকারি সম্পত্তি ভাংচুর মামলা সহ একাধিক মামলা রয়েছে। তার বাবা ইউনুস বিশ্বাস একজন গ্রাম পুলিশ। 

এ ঘটনায় সালথা থানায় রাতে একটি লিখিত অভিযোগ দাখিল করেন সালথা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম। 

লিখিত অভিযোগে বলা হয়, সালথা বাজারের বটতলায় তাদের মালিকানার একটি দোকান ঘর ভাড়া নেন আনোয়ার মোল্যার ছেলে লিয়াকত মোল্যা (৩৩)। এরপর ভাড়ার পরিবর্তে ওই দোকান ঘরে নিজেরাই ব্যবসার সিদ্ধান্ত নিয়ে ভাড়াটিয়া লিয়াকতকে ঘর ছেড়ে দেওয়ার জন্য মৌখিকভাবে জানান। তাকে নিয়মানুযায়ী তিনমাসের নোটিশও দেওয়া হয়। লিয়াকত মোল্লা দোকান ছাড়বেন না বলে জানালে এদিন সালথা বাজার কমিটির সেক্রেটারীর অফিসে বিষয়টি নিয়ে সালিশ বসে।

ওই সালিশের একপর্যায়ে জামাল ওরফে বালাম বিশ্বাস (৩০), কালাম বিশ্বাস (৪০), দেলোয়ার মাতুব্বর (৪০), সোহরাপ (৩০) সহ আরো অজ্ঞাতনামা কয়েকজনকে সাথে নিয়ে এসে এভাবেই হুমকি দিয়ে যায়। শালিসের মধ্যে তাকে পাড়িয়ে মেরে ফেলবে বলে হুমকি দেয়। বালাম বিশ্বাস বলেন, 'কোন সাংবাদিক গুনার টাইম নাই, আমরা এলাকা নিয়ন্ত্রণ করে বেড়াই। লিয়াকত মোল্যা তোদের দোকান ছাড়বে না, তুই যা পারিস তাই করে দেখা। কালাম বিশ্বাস বলে, তোর মুখ থ্যাতলাইয়্যা দিবো। 

একথা বলে তেড়ে ওঠার পর শফিকুলের বড় ভাই দৈনিক নয়াদিগন্তের সালথা উপজেলা প্রতিনিধি মো. রেজাউল করিম (৩৫) এগিয়ে এলে তাকে মারপিট করার চেষ্টা করে। 

এসময় সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের সালথা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সহ অন্যরা এগিয়ে এলে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি বিষয়টি। কিন্তু এই মুহুর্তে দুর্গাপূজার ডিউটিতে বাইরে রয়েছি বলে বিষয়টি বলতে পারছি না। থানায় যেয়ে বিষয়টি দেখবো।

সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ সাংবাদিক শফিকুল ইসলাম ও তার ভাইকে প্রাণে মেরে ফেলার হুমকির তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার দাবি করেন।

তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলার চেষ্টা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। সাংবাদিক শফিকুল ইসলাম ও তার ভাইকে প্রাণে মেরে ফেলার হুমকির তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার দাবি করছি।

এ বিষয়ে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনকে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়