শিরোনাম
◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেরাই ময়লা ফেলে নিজেরাই চালালেন পরিচ্ছন্ন অভিযান! (ভিডিও)

বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে পর্যটন দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। তবে অভিযানের আগে ময়লা ফেলে পরে পরিষ্কার করা হয়েছে, এমন ভিডিও ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভিডিওটিতে দেখা যায় বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্রে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি কিছু বোতল বা ময়লা ছিটিয়ে দিচ্ছেন। পরে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিডি ক্লিনের সদস্যরা তা পরিষ্কার করছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, পর্যটন দিবস উপলক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। আগে ময়লা ছিটানো হয়নি। বরং বিডি ক্লিন সংগটনের সদস্যদের সহায়তায় মাটির নিচে পড়ে থাকা পলিথিন, সিপি একদিকে বোতল অন্যদিকে থাকা ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়