শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৯ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে অবরোধে উত্তেজনা, ১৪৪ ধারা জারি (ভিডিও)

খাগড়াছড়িতে অবরোধের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার বেলা দুইটায় জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এবং বিকেল ৩টায় গুইমারা উপজেলায় এ আদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, যেহেতু খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে, তাই বেলা দুইটা থেকে আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা আদেশ জারি থাকবে।

পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে 'জুম্ম ছাত্র-জনতা'র ব্যানারে আজ সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

অবরোধে খাগড়াছড়ির সঙ্গে সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধরা ভোর থেকেই সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন। অবরোধকারীদের অভিযোগ, অবরোধ কর্মসূচিতে সদর উপজেলা প্রাঙ্গণে সড়কের পাশে তাদের ওপর হামলা হয়। এতে তাদের দুজন আহত হন। এ ঘটনা জানাজানি হওয়ার পর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জুম্ম–ছাত্র জনতার মুখপাত্র উক্যেনু মারমা বলেন, 'শুরু থেকে আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছি। সবাইকে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ করার আহ্বান জানাচ্ছি। কিছু দুষ্কৃতকারী আমাদের ছাত্র জনতার অবরোধকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্নভাবে চেষ্টা করেছেন।'

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে নিরাপত্তাবাহিনী মিলে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়