শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৭ দিন বন্ধ থাকছে সোনাহাট স্থলবন্দর

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি সংক্রান্ত কার্যক্রম টানা সাতদিন বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আসন্ন দুর্গাপূজা ও সাপ্তা‌হিক ছু‌টির কার‌ণে আগামী ২৭ সে‌প্টেম্বর শ‌নিবার থে‌কে ৩ অ‌ক্টোবর'২৫ শুক্রবার পর্যন্ত এ ছু‌টি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ‌্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক  জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক প‌ত্রে জানা‌নো হয়েছে, আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আগামী ২৭ সে‌প্টেম্বর'২৫ শ‌নিবার থে‌কে ২ অ‌ক্টোবর'২৫ বৃহস্প‌তিবার পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। ত‌বে ৩ অ‌ক্টোবর'২৫ শুক্রবার ব‌ন্ধের দিন হওয়ায় আগামী ৪ অ‌ক্টোবর'২৫ শনিবার হতে যথারীতি পূর্বের ন্যায় সকল কার্যক্রম চালু হবে।

এ ছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়