শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর শীলকু‌পে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি: চট্টগ্রামের বাঁশখালীর শীলকু‌পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আবু ছালেক প্রকাশ ওশম (৩০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবু ছালেক উপজেলার শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই রাতে তিনি নিজের অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান। অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শব্দ শুনে পরিবারের সদস্যরা বাইরে এসে তাকে পড়ে থাকতে দেখে দ্রুত বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে গুরুতর অবস্থায় তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের দুই বছর বয়সী একটি কন্যাশিশু রয়েছে। হঠাৎ এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়