শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৫ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন ঘণ্টায়ও কমেনি গাজীপুরের আগুন, ছড়িয়ে পড়েছে আশেপাশে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুট গুদামে লাগা আগুন বাড়তে বাড়তে আশপাশের বসতবাড়ি ও স্কুলসহ নানা স্থাপনায় ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, প্রথমে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর কোনাবাড়ী, সারাবো ও কাশিমপুর স্টেশনের মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন নেভাতে আমাদের সাতটি ইউনিট কাজ করছে। এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সর্বোচ্চ চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়