শিরোনাম
◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই!

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে চারতলা থেকে পড়ে আহত শিশুর মৃত্যু

জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর আঙ্গারপাড়া এলাকার পশ্চিমবাজারের একটি চারতলা ভবনের ওপর থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা জান্নাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

‎এর আগে মঙ্গলবার দুপুরে সিঁড়ির মাঝখানের ফাঁক দিয়ে নিচে ফ্লোরে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী। সেলিমের চারতলা ভবনের সবচেয়ে উপরের তলায় ভাড়ায় থাকতেন তারা। 
‎সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুরে জান্নাত খেলতে গিয়ে চারতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জান্নাত।  

‎রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুরবারী বলেন, সিসিটিভি ফুটেজের ভিডিও দেখে বোঝা গেছে শিশুটি অসাবধানতাবশত খেলতে গিয়ে চারতলা ভবনের ওপর থেকে নিচে পড়ে যায়। তবে এ ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় কোনো অভিযোগ করেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়