শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত ৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি আরোহী আরও ৪যাত্রী গুরুত্বর আহত হয়।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সোনাপুর-আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া সংলগ্ন তাজুল ড্রাইভারের বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা লক্ষীপুরের আলেকজান্ডারের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে সিএনজিটি উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সোনাপুর-আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া সংলগ্ন তাজুল ড্রাইভারের বাড়ির কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার বাহিরে পানির মধ্যে ধান খেতে চলে যায়। এতে এক নারী ও শিশুসহ পাঁচজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করে। 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ওই নারীর বয়স আনুমানিক ২৭। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়