শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পাইলসের বদলে পিত্তথলিতে অপারেশন, পালাল চিকিৎসক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের সৌদি বাংলা নামক একটি প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে আবারও ভুল চিকিৎসার গুরুতর অভিযোগ উঠেছে। এবার এক নারী রোগীর পাইলস অপারেশনের বদলে পিত্তথলিতে অপারেশন করার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অতঃপর ভুল বুঝতে পেরে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সকল স্টাফ পালিয়ে গেছেন। এই ঘটনার পর স্বাস্থ্য প্রশাসন তাৎক্ষণিকভাবে হাসপাতালটি বন্ধ করে দিয়েছে।

সোমবার (০৮ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুর শহরের ওই প্রাইভেট হাসপাতালে হ্যাপি বেগম (৩৫) নামে এক রোগীর ক্ষেত্রে এ ঘটনা ঘটে।

‎রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে হ্যাপি বেগম পাইলসের সমস্যা নিয়ে ভর্তি হন এবং হাসপাতালটির চিকিৎসক ফজলুল হকের (শোভন) শরণাপন্ন হন। কিন্তু, সন্ধ্যা ৭টায় তাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করিয়ে পিত্তথলির অস্ত্রোপচার করেন মো. নজরুল ইসলাম নামে আরেক চিকিৎসক। ভুল রোগীর ভুল অপারেশনের বিষয়টি বুঝতে পেরে হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসক, নার্সসহ স্টাফরা।

‎ঘটনার ৩ ঘণ্টা পার হয়ে গেলেও রোগীকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। পরে রোগীর স্বজনরা প্রশাসন, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিদের বিষয়টি অবগত করেন। এরপর রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুরের সিভিল সার্জন মাহামুদুল হাসান, বিএমএ'র সাধারণ সম্পাদক ডা. আলি আকবর হাওলাদার হাসপাতালে আসেন। এ সময় তারা ওই রোগীর শারীরিক পরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে প্রেরণ করেন।

​রোগীর পরিবার অভিযোগ করে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং ভুল চিকিৎসার কারণে রোগীর জীবন এখন ঝুঁকির মুখে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

‎রোগীর মেয়ে জান্নাতি আক্তার অভিযোগ করে বলেন, হাসপাতালে আরেকজন রোগী ভর্তি ছিল, তার পিত্তথলিতে পাথর হয়েছে। কিন্তু তার জায়গায় আমার আম্মুকে অপারেশন করেছে। কোনো কাগজপত্র যাঁচাই-বাছাই ছাড়া কেন অপারেশন করল? আমার আম্মুর কিছু হলে কাউকে ছাড়ব না।

​তবে এই ঘটনার পর ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এবং এ ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান বলেন, ডাক্তার ঠিকভাবে কাগজপত্র দেখেননি। এ কারণে পাইলসের রোগীর পিত্তথলিতে অপারেশন করা হয়েছে। আজ থেকেই এ হাসপাতাল বন্ধ থাকবে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রেক্ষিতে হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

​উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও সৌদি বাংলা হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার একাধিক অভিযোগ উঠেছিল। এর আগে এক প্রসূতি মায়ের সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বারবার এমন ঘটনা ঘটলেও হাসপাতালটির বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়