শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে হিন্দু সম্প্রাদায় কে সংখ্যালঘু বলে বক্তব্যে, পরে বিএনপি নেতার সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ

তপু সরকার হারুন জেলা প্রতিনিধি শেরপুরঃ- শেরপুরের নালিতাবাড়ীতে হিন্দুদের সংখ্যালঘু বলে বক্তব্যের জেরে দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর জেলা বিএনপির সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন। ৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে পৌর শহরের গড়কান্দা এলাকায় উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী জনাব দুলাল চৌধুরী সাহেবকে নিয়ে কথা বলতে গেলে নামের শেষে হিন্দু ও সংখ্যালঘু কথাটি মনের অজান্তেই বলে ফেলি। বক্তব্যের এই অংশটুকু প্রচারের পর জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে একটি মহল। বিষয়টি অবগত হওয়া মাত্রই আমি আমার ভেরিফাইড ফেসবুক পেইজে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপনসহ নালিতাবাড়ীর সনাতন ধর্মাবলম্বীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি।

তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার রাজনৈতিক অতীত ইতিহাস ও জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য বক্তব্যটিকে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে আমার ব্যক্তিগত বিভাজন করতে মরিয়া হয়ে উঠেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতই ষড়যন্ত্র হোক না কেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমার কোন বিভাজন সৃষ্টি হবে না কারণ আমি কখনো তাদের অসম্মান করিনি।

এসময় অন্যান্যদের মধ্যে নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, ইসমাইল হোসেন, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলী আকবর চান্দু, মানিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহিদ হোসেন রোমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর পৌরশহরের চেয়ারম্যান সড়ক এলাকায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফাহিম চৌধুরীর সমর্থনে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা আনোয়ার হোসেন ভিপি। ওইসময় আরেক মনোনয়নপ্রত্যাশী দুলাল চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‌‘দুলাল চৌধুরীর পরিবার হিন্দু পরিবার। তিনি বিএনপির মনোনয়ন নিয়ে এলেও নালিতাবাড়ীর জনগণ কখনই একজন সংখ্যালঘুকে ভোট দিবে না।’ পরে এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমলোচনার ঝড় উঠে। ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গত শুক্রবার রাতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরী সমর্থিত বিএনপির একাংশের আয়োজনে সংবাদ সম্মেলন ও গত শনিবার রাতে বিক্ষোভ মিছিল করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়