শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 শেরপুরে দুদকের  গণশুনানিতে বেশিরভাগ অভিযোগ সাবরেজিস্ট্রি ও ভূমি অফিসের বিরুদ্ধে 

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ-‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে দুর্নীতি দমন কমিশন-দুদকের ১৮৪তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সোমবার দিনব্যাপী  জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

দিনব্যাপী এ গণশুনানিতে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের মোট ১২৮টি অভিযোগ উত্থাপন করা হয় এবং সেসব বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। জেলার ২৮টি দপ্তরের মধ্যে অভিযোগগুলোর বেশীরভাগ ছিলো সাবরেজিস্ট্রি অফিস, ভূমি অফিস ও জেলা সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতিসংক্রান্ত।

মো. ইসমাইল হোসেন নামে এক ভুক্তভোগী বলেন, তার ক্রয়কৃত ১৬ শতাংশ জমির বিপরীতে সদর সাবরেজিস্টার অফিসে পরপর ৮টি জাল দলিল সম্পন্ন হয়েছে। সর্বশেষ জাল দলিল করেছেন সদর সাবরেজিস্টার খন্দকার মেহবুবুল ইসলাম। তাদের বিভিন্ন সোর্স রয়েছে। সোর্সের মাধ্যমে তারা ঘুষ নেন। স্বাভাবিক দলিল হলে ৮/১০ হাজার টাকা, আর অস্বাভাবিক দলিল হলে এক দেড়লাখ টাকা সরাসরি ঘুষ নেন সাবরেজিস্টার। তিনি আরও বলেন, সিসিটিভি অফিসের বিভিন্ন জায়গায় লাগানো হলেও টেবিলের নিচে তো লাগায় না। বাংলাদেশের কোথাও টেবিলের নিচে সিসিটিভি নাই। এসব অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে দুদক কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মানুষের কি পরিমাণ খেদ থাকলে কতোটা বেদনা নিয়ে এভাবে আফসোস করে বলতে পারেন। তিনি যা বলেছেন একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কেন আটটা ভুয়া দলিল হবে। গরিব মানুষদের প্রতি একটু সদয় হন।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে গণশুনানিতে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক তাজুল ইসলাম ভুঁইয়া, দুদক সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপপরিচালক আবু সাঈদ, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান ভুঁঞা মঞ্চে উপস্থিত ছিলেন। শুনানিকালে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ অভিযোগকারী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

দুদক জানায়, এ গণশুনানিকে কেন্দ্র করে কয়েকদিন ধরে প্রচার-প্রচারণা চালায় দুদক জামালপুর সমন্বিত কার্যালয়। এতে জেলার বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে দেড় শতাধিক অভিযোগ জমা পড়ে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি দপ্তরে সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে এই গণশুনানি ধারাবাহিকভাবে অন্যান্য জেলাগুলোতে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়